ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভুয়া চাহিদাপত্রে তেল উত্তোলন: ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন উত্তোলন করার অভিযোগে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার দুপুরে পবা উপজেলার নওহাটা হাবিব ফিলিং স্টেশনে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে গিয়ে ওই কর্মীরা তেল উত্তোলন করেছিলেন। নওহাটা স্টেশন থেকে তাদের প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া কর্মীরা হলেন—লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে ছিলেন এবং বৃহস্পতিবার সকালে অফিসে এসে ঘটনাটি জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে সদর দপ্তর তাৎক্ষণিকভাবে পাঁচজনকে ক্লোজড করে হেডকোয়ার্টারে নিয়ে যায়। তারা বুধবার রাত ৯টায় স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

তিনি বলেন, তারা মূলত নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন। স্টেশন প্রধান ছুটিতে গেলে লিডার রবিউল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার তিনি অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন এবং একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল তুলে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরো ১০০ লিটার অকটেন নেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তারা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফায়ার সার্ভিসের স্টেশনে পেট্রোল ও অকটেনের প্রয়োজন নেই। এরপর তাদের কাছ থেকে ওই ৩০০ লিটার তেল ফেরত নেওয়া হয়। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ভুয়া চাহিদাপত্রে তেল উত্তোলন: ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

আপডেট সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬