ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলবে, চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পূর্বের মন্তব্যগুলো পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় দেওয়া এই ভাষণে তিনি এই তথ্য জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দ্রুত এবং বিশাল বিজয় অর্জন করেছে এবং তারা চূড়ান্ত বিজয়ের খুব কাছাকাছি পৌঁছেছে। আগামী কয়েক সপ্তাহ ধরে মার্কিন সেনারা বোমাবর্ষণ অব্যাহত রাখবে। তিনি আরও যোগ করেন, ‘আমরা ইরানকে মধ্যযুগে ফিরিয়ে আনার মতো ধ্বংসাত্মক আঘাত করব।’

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যদি ইরান কোনো চুক্তি না করে, তাহলে দেশটির শক্তি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। তিনি মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যদিও ন্যাটো জোটের সরাসরি উল্লেখ করেননি। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘আমরা অনেক কৌশলগত লক্ষ্য ইতিমধ্যেই অর্জন করেছি এবং আগামী কয়েক সপ্তাহ আমাদের অভিযান চলতেই থাকবে।’

ট্রাম্প আরও বলেন, ইরান যেসব দেশের ওপর হামলা চালিয়েছে, তা থেকে স্পষ্ট হয় যে দেশটির কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি এই যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তারা অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলবে, চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬