ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নরসিংদীর সদর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার রাতে পাঁচদোনা বাজার ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান।

অভিযান চলাকালে পাঁচদোনা বাজারের হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাঙ্গা রোডের আয়াজ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে এই প্রতিষ্ঠানের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত তেলের মধ্যে আয়াজ এন্টারপ্রাইজের তেলগুলো তাৎক্ষণিকভাবে খোলা বাজারে বিক্রি করে মালিককে অর্থ বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দ করা তেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

নরসিংদীতে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা

আপডেট সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬