আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশবাদের পথে এগোয়নি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন জনগণের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, বরং যারা দেশকে আক্রমণ করেছে, তাদের কঠোর প্রতিরোধ করেছে।
চিঠিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতাগুলির মধ্যে একটি।
পেজেশকিয়ান আরও দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে মূলত বহিরাগত স্বার্থ কাজ করছে। তিনি এটিকে ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের অংশ হিসেবে উল্লেখ করেন, যার মাধ্যমে তারা নিজেদের চাপ বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাচ্ছে।
রিপোর্টারের নাম 





















