ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, বিক্রেতাকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের মধ্যে দেশে যখন অবৈধ মজুদ রোধে প্রশাসন তৎপর, ঠিক তখনই এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হলো।

গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পূর্বভাগ নতুন বাজারের সেলিম স্টোরে এই অভিযান পরিচালিত হয়। নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায়। এ সময় প্রায় ৩২টি তেলের ড্রাম থেকে উল্লিখিত পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধভাবে তেল মজুদের দায়ে মোঃ ফয়সাল নামের এক ব্যক্তিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

জব্দকৃত ৫ হাজার ২০০ লিটার ডিজেল তেল পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় : ০২:৫২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬