ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। সিলেট অঞ্চলের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৪ এপ্রিল) দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আপডেট সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬