ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাইকৃত কুকুরের মাথা ও বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ মার্চ) খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ফজলুল হক ফজু নামে এক মাংস বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খণ্ডিত মাথা ও অন্যান্য অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক কিশোরকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) আসিফ (১৬) নামের ওই কিশোরকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসিফকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কুকুর জবাই ও মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসিফ ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। তাকে সোমবার টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে একই দিনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

আপডেট সময় : ১১:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬