ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চরমোনাই মাহফিলে জামায়াতকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কমিটি

বরিশালের চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার থেকে শুরু হচ্ছে। এই মাহফিলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হলেও একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াত নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। চরমোনাই দরবারের মাহফিল-সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার জোহরের নামাজের পর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান দিয়ে তিন দিনের মাহফিল শুরু করবেন। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিল কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব মুজাহিদ কমিটি এবং চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। মুসল্লিরা দলে দলে আসা শুরু করেছেন।

মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষারসহ দলটির নেতারা বুধবার রাতে চরমোনাই পৌঁছবেন। তারা বৃহস্পতিবার ওলামা-মাশায়েখ সমাবেশে বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করে মাহফিল কমিটি জানিয়েছে, এনসিপির মতো বিএনপিকেও আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কারা উপস্থিত হতে পারে, তা এখনো জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

চরমোনাই মাহফিলে জামায়াতকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কমিটি

আপডেট সময় : ১১:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬