ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সার্জিক্যাল কিট বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে ডিভিএম ১২তম ব্যাচের চতুর্থ বর্ষের ৫৯ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবসটেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়েছে। এই অত্যাধুনিক কিটগুলো শিক্ষার্থীদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে তুলতে এবং ব্যবহারিক শিক্ষায় পারদর্শিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফরাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কিটগুলো দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে কিট-বক্সগুলো তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সার্জিক্যাল কিট বিতরণ

আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬