বিশ্বের অন্যতম পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানের সঙ্গে চলমান সংঘাত সহজে শেষ করতে পারছে না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও দৃশ্যত শক্তির ভারসাম্যে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, তবুও ইরানের কৌশলগত অবস্থান এবং কিছু নির্দিষ্ট সুবিধা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের পেছনে সামরিক শক্তির চেয়েও অনেক জটিল বাস্তবতা কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট প্রায়ই দুর্বল পক্ষকে ‘কোনো তাস নেই’ বলে উল্লেখ করেন, কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। সামরিকভাবে পিছিয়ে থেকেও তেহরান এমন কিছু কৌশল অবলম্বন করছে যা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ইরান এই পথ বন্ধ বা সীমিত করে দেওয়ার হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দিতে পারে। তবে এর সঙ্গে জড়িত ঝুঁকি অত্যন্ত বেশি। এমন পদক্ষেপে ইরান পাল্টা হামলা চালাতে পারে এবং মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়ে একটি বড় যুদ্ধে রূপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবেও ক্ষতিকর হতে পারে। এছাড়াও, স্থলবাহিনী মোতায়েন করলে মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা বাড়বে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র চাপ সৃষ্টি করবে।
রিপোর্টারের নাম 






















