ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সারা দেশের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, তাড়াহুড়ো নয়: পানিসম্পদমন্ত্রী

রাজধানীসহ সারা দেশের জলাবদ্ধতা সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে সরকার এই সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেছেন। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দূর করতে সরকার দেশব্যাপী বড় পরিসরে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৭ এপ্রিল যশোর জেলায় এবং ২ মে সিলেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে।

জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি আরও জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে জনগণের সহযোগিতা ছাড়া এই সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সারা দেশের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে, তাড়াহুড়ো নয়: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬