মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানো হলেও সরকারকে এখনো বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফলে স্থানীয় বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। সাধারণ মানুষের ওপর এর প্রভাব সহনীয় রাখতে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























