ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার সহজ ঋণ

বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক সুসংবাদ। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সহায়তায় এসএমই ফাউন্ডেশন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই খাতের উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার একটি বিশেষ ঋণ সুবিধা চালু করছে। এই ঋণের সুদের হার মাত্র ৯ শতাংশ।

এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত এই ঋণ সুবিধা কার্যকর থাকবে। চুক্তিপত্রে এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিআইএফএফএল-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিসুজ্জামান স্বাক্ষর করেন।

এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো ‘ফুড ভ্যালু চেইন’ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো। জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পের আওতায়, বিশেষ করে নারী-উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঋণ সুবিধা প্রাপ্তির তালিকায় থাকবে ফল, শাকসবজি ও মসলা প্রক্রিয়াজাতকরণ, চাল ও ডাল প্রক্রিয়াজাতকরণ, ভোজ্য তেল উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ, জৈব সার ও বায়োপেস্টিসাইড উৎপাদন। পাশাপাশি হোলসেল, লজিস্টিকস ও খুচরা খাতও এর আওতায় আসবে।

মূলধনী বিনিয়োগের জন্য এই ঋণের মাধ্যমে যন্ত্রপাতি, মেশিনারি, কারখানা অবকাঠামো উন্নয়ন, গুদাম নির্মাণ এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো তৈরিতে অর্থায়ন করা হবে। এছাড়াও, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত মান (যেমন ISO, HACCP এবং Halal Certification) উন্নয়নের জন্য প্রযুক্তিগত জ্ঞান, পরামর্শ সেবা এবং প্রশিক্ষণ কার্যক্রমের মতো বিষয়গুলোতেও সহায়তা প্রদান করা হবে। এসএমই ফাউন্ডেশনের আশা, এই উদ্যোগ দেশের খাদ্য ভ্যালু চেইনকে শক্তিশালী করবে এবং আমদানি নির্ভরতা কমাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলেনি: মির্জা ফখরুল

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার সহজ ঋণ

আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬