ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সূত্রাপুরে ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম উদ্বোধন, আকর্ষণীয় অফার

রাজধানীর সূত্রাপুরে জনপ্রিয় ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’ তাদের ২৩তম শোরুম চালু করেছে। সম্প্রতি শাহ আলী কমপ্লেক্সের ২৭/২৮ তনুগঞ্জ লেনে এই নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যান্ডটির জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন।

নতুন এই শোরুম উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণীয় ছাড়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৪১ শতাংশ ছাড়ে মাত্র ৯৯৫ টাকায় ২০ পিস চিকেন এবং ২৩ শতাংশ ছাড়ে ১০ পিস ক্রিসপি চিকেনের বিশেষ বাকেট অফার।

শুক্রবার বিশেষ অফারে ২৯ শতাংশ ছাড়ে মাত্র ৭৪৫ টাকায় পাওয়া যাচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ও ম্যাক্সকোলার কম্বো বাকেট। ৫০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে থাকছে বিনামূল্যে হোম ডেলিভারি। এছাড়াও, সকল প্রকার বার্গারে ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং মো. সামি-উর-রহমান জানান, ‘সাশ্রয়ী দামে সুস্বাদু খাবারের জন্য আমাদের ফাস্টফুড চেইনশপটি শিক্ষার্থীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে সব বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে আমাদের শোরুমে আসছেন।’

তিনি আরও বলেন, ‘২০২৬ সালের মধ্যে আরও ৪৮টি নতুন শোরুম খোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও আমাদের শোরুম চালু করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাই বাকেটের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব মার্কেটিং মো. সামি-উর-রহমান, ম্যানেজার (অপারেশন) আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

সূত্রাপুরে ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম উদ্বোধন, আকর্ষণীয় অফার

আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬