ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সিটি ব্যাংকের মাধ্যমে তিতাস গ্যাসের বিল পরিশোধের সুযোগ

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহকরা সিটি ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই তিতাস গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি ঢাকার তিতাস গ্যাস ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। সিটি ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী। অন্যদিকে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংক পিএলসি’র হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ গ্রাহকদের জন্য বিল পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

সিটি ব্যাংকের মাধ্যমে তিতাস গ্যাসের বিল পরিশোধের সুযোগ

আপডেট সময় : ০৭:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬