ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যুগান্তকারী সেমিনার

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘পার্টনারশিপ ফর কো-ক্রিয়েশন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করা।

গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ)-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক এবং এমআইইউর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব এবং সিপিএএ’র ট্রাস্টি মেম্বার ড. কে এম কবিরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্পের নন-রেসিডেন্ট রিসার্চার ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। পুরো আলোচনা সেশনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মো. মাহবুব আলম।

বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আধুনিক, যুগোপযোগী ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে “গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোম্যাসি” শীর্ষক একটি কোর্স পরিচালনাসহ যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রকল্প প্রণয়ন, একাডেমিক সহযোগিতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেমিনারে বক্তারা আরও অভিমত ব্যক্ত করেন যে, আধুনিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা বিনিময়, গবেষণা এবং জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে এই অংশীদারিত্বমূলক উদ্যোগ উচ্চশিক্ষা খাতের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক মানদণ্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলেনি: মির্জা ফখরুল

উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যুগান্তকারী সেমিনার

আপডেট সময় : ০৫:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬