ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভাইকে গুলি করে হত্যা: ফরিদপুরের চিকিৎসক দম্পতি তিন দিনের রিমান্ডে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি অধ্যাপক ডা. মো. গোলাম কবির এবং তার স্ত্রী হোসনে আরাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে একটি পারিবারিক জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে ডা. গোলাম কবির ও তার ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টুর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বড় ভাই গোলাম কবির ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে ছোট ভাই মিন্টুকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর নিহত হুমায়ুন কবীর মিন্টুর স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা প্রধান আসামি ডা. গোলাম কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তার স্ত্রী হোসনে আরাকেও আটক করে।

বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

ভাইকে গুলি করে হত্যা: ফরিদপুরের চিকিৎসক দম্পতি তিন দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৪:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬