ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জী যুবকের সলিল সমাধি: ৯ মানব পাচারকারীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে ৯ জন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার দুটি পৃথক থানায় এই মামলাগুলো রুজু করা হয়।

দালালদের মধ্যে জগন্নাথপুর থানায় পাঁচজন এবং দিরাই থানায় চারজনকে আসামি করা হয়েছে। দিরাই থানার মামলার বাদী হয়েছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অপরদিকে, জগন্নাথপুর থানার মামলার বাদী হয়েছেন পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া নিশ্চিত করেছেন, জগন্নাথপুর ও দিরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জী যুবকের সলিল সমাধি: ৯ মানব পাচারকারীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের

আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬