ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতার ওপর হামলা: বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুম বিল্লার ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাকসুর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘মাসুম ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে?’, ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার’ এবং ‘বহিরাগত নিয়ন্ত্রণ, নিশ্চিত করো করতে হবে’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করে বলেন, অতীতেও একাধিকবার শিক্ষার্থীরা হামলার শিকার হলেও প্রশাসন কেবল তদন্তের আশ্বাস দিয়েই দায় সেরেছে; বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। মাসুম বিল্লার ওপর হামলার ঘটনার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বহু শিক্ষার্থী হতাহত হলেও, হামলাকারীদের অনেকেই চিহ্নিত থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয়নি। এমনকি ঈদের পর সেই সব ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের হল থেকে বের করে দিয়েছিল, সেই শিক্ষকদের সঙ্গেই নতুন উপাচার্য বৈঠক করছেন, যা অত্যন্ত হতাশাজনক।

চাকসু নেতা মাসুম বিল্লার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ৫ আগস্টের পর সংঘটিত একাধিক সন্ত্রাসী হামলার ঘটনার কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়, শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতার ওপর হামলা: বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

আপডেট সময় : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬