ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বছরব্যাপী আয়কর রিটার্নের সুযোগ আসছে, থাকবে কর ছাড়ের সুবিধা: এনবিআর

আগামী অর্থবছর থেকে বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান এই তথ্য জানিয়ে বলেন, বর্তমানে আয়কর দিবস ৩০ নভেম্বর হলেও আগামীতে এই প্রথা থাকছে না।

মঙ্গলবার এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। নতুন ব্যবস্থায় আয়কর রিটার্ন দাখিলের জন্য চারটি প্রান্তিক নির্ধারণ করা হবে। প্রথম প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন, তারা করছাড়ের সুবিধা পাবেন। দ্বিতীয় প্রান্তিকের করদাতারা নিয়মিত করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে তৃতীয় ও শেষ প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের যথাক্রমে কিছুটা বেশি এবং আরও বেশি কর দিতে হবে। করদাতারা তাদের সুবিধামতো প্রান্তিক বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, চলতি আয়কর বর্ষে রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এ পর্যন্ত ৪২ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এছাড়াও, প্রায় ২০ হাজার করদাতা সময় বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করেছেন।

আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তা ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করতে পারেন। সে অনুযায়ী আবেদন অনুমোদন হলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে।

আবদুর রহমান খান বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় বাড়বে। এজন্য কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে এবং রাজস্ব ফাঁকির পথগুলো বন্ধ করা হবে। তিনি আরও জানান, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

বছরব্যাপী আয়কর রিটার্নের সুযোগ আসছে, থাকবে কর ছাড়ের সুবিধা: এনবিআর

আপডেট সময় : ০২:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬