ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান আগামী অর্থবছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানো হবে, তবে এর পরিমাণ কত হবে তা সুনির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। একই সঙ্গে সংবাদপত্র শিল্পে বিদ্যমান উৎস কর ও অগ্রিম আয়কর কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বিভিন্ন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এসব আশ্বাস দেন। নোয়াব তাদের প্রস্তাবনায় করপোরেট করের হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সংবাদপত্র কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে।

এনবিআর চেয়ারম্যান উত্তরে বলেন, করপোরেট কর বাড়বে না, এটি নিশ্চিত। কর্মীদের আয়কর দায় থেকে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির করের দায় প্রতিষ্ঠানের বহন করা উচিত নয়, এটি ব্যক্তিকেই বহন করতে হবে। তবে, আগামীতে সংবাদপত্রের মালিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানকে এই দায় থেকে মুক্তি দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বণিক বার্তার সম্পাদক হানিফ দেওয়ান বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগামী অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছে এনবিআর। আজ সকালে নোয়াব ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোও আলোচনায় অংশ নেয়। অ্যাটকো প্রতিনিধিরা জানান, দু-একটি চ্যানেল ছাড়া প্রায় সব চ্যানেল ভর্তুকি দিয়ে চলছে এবং অনলাইন আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট কাটা হচ্ছে। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের কাছে পাওনা কখনো তামাদি হয় না, তা ফেরত পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬