ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এশীয় বাজারে লেনদেন শুরুর পরপরই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বিক্রি হয়েছে ১১৫ ডলার ৮৪ সেন্টে, যা পূর্ববর্তী দিনের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের ভূখণ্ড এবং আরব দেশগুলোর বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ইরান পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে সংঘাত মধ্যপ্রাচ্যের একটি বড় অংশে ছড়িয়ে পড়েছে। এই সংঘাত শুরুর পূর্বে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম প্রায় ৭২ ডলারের কাছাকাছি ছিল, যা সংঘাতের পর দ্রুত বাড়তে শুরু করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

আপডেট সময় : ০৬:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬