ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রিয়া মানি ট্রান্সফার: ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে ইসলামী ব্যাংকের দুই গ্রাহক পেলেন মোটরসাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে একজন গ্রাহক ১৯তম এবং অন্যজন ২০তম মোটরসাইকেল পুরস্কার জিতে নিয়েছেন। কুমিল্লা নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন ১৯তম এবং ফেনী শাখার সেলফিন গ্রাহক মোঃ জিয়াউল হক এই পুরস্কার লাভ করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করায় মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করায় মোঃ জিয়াউল হক এই দুটি মোটরসাইকেলের মালিকানা পেয়েছেন। রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্র অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশন প্রধান মোঃ দাউদ খান এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মোঃ আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

রমজান মাস উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের জন্য একটি বিশেষ অফার চালু করা হয়েছে। এই অফারের আওতায় প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার) একজন করে মোট ২০টি মোটরসাইকেল পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রিয়া মানি ট্রান্সফার: ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে ইসলামী ব্যাংকের দুই গ্রাহক পেলেন মোটরসাইকেল

আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬