ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঋণ শঙ্কা দূর করে রাজস্ব বৃদ্ধিতে সরকারের দৃঢ় অঙ্গীকার

সরকারের অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশি-বিদেশী ঋণের বোঝা বাড়বে এমন আশঙ্কা দূর করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে আগামীতে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এই লক্ষ্য পূরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন মিলনায়তনে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। ড. তিতুমীর উল্লেখ করেন, বর্তমানে কর-জিডিপির অনুপাত ৭ শতাংশেরও নিচে, যা দেশের অর্থনীতির অগ্রগতির জন্য যথেষ্ট নয়। আগামী পাঁচ বছরের মধ্যে এই অনুপাত ১০ শতাংশে উন্নীত করা এবং পরবর্তীতে ১৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার রাজস্ব আদায়ের প্রকৃত হিসাব নিশ্চিত করতে আইবাস+++ প্ল্যাটফর্মের হিসাব অনুসরণ করছে। এছাড়া, কর অব্যাহতি সংস্কৃতি থেকে বেরিয়ে পারফরমান্স বেইসড কর সুবিধা প্রদান এবং কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধিতে সরকার কাজ করবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

ঋণ শঙ্কা দূর করে রাজস্ব বৃদ্ধিতে সরকারের দৃঢ় অঙ্গীকার

আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬