ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আচরণবিধি চূড়ান্ত হলেই দলগুলোর সঙ্গে সংলাপের তারিখ: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ কবে হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য আচরণবিধি আগে চূড়ান্ত করা হবে, এরপরই সংলাপের সময়সূচি ঠিক করা হবে।

রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দলগুলোর সঙ্গে সংলাপ কখন অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “সংলাপের ব্যাপারে আমরা আসলে আচরণ বিধিমালাটার জন্য অপেক্ষা করছি। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর আচরণ বিধিমালার গ্যাজেটটা হাতে পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব।”

এসময় ইসি সচিব পোস্টাল ব্যালট বিষয়ে একটি নতুন তথ্য দেন। তিনি বলেন, “আমি মূলত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে— আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) ১৬ নভেম্বর উদ্বোধন করতে চেয়েছিলাম। সেই তারিখটি বদলে এখন ১৮ নভেম্বর এটি উদ্বোধন করা হবে।”

এরই মধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে তাদের সংলাপ পর্ব শেষ করেছে। গণমাধ্যম, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন বিষয়ে ইসির আলোচনা সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

আচরণবিধি চূড়ান্ত হলেই দলগুলোর সঙ্গে সংলাপের তারিখ: ইসি সচিব

আপডেট সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫