ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নড়াইলে ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইলের তুলারামপুর এলাকায় ডিজেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে পিষ্ট করার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় নাহিদ সরদার নামে এক যুবক নিহত হয়েছেন এবং তার সঙ্গী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যা ঘটনার পরপরই পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়ক সংলগ্ন মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জ্বালানি নিতে আসেন সুজাত মোল্যা। সে সময় পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত তাকে হত্যার হুমকি দিয়ে পাম্পের পাশেই ট্রাক নিয়ে অবস্থান নেন।

কাজ শেষে রাত দুইটার দিকে নাহিদ তার বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অভিযোগ উঠেছে, ঘাতক চালক ট্রাক নিয়ে তাদের পিছু ধাওয়া করেন এবং পাম্প থেকে মাত্র কয়েকশ গজ দূরে মহাসড়কে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। আহত জিহাদুলকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শুরু: দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা

নড়াইলে ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬