ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে আত্মহত্যার চ্যালেঞ্জ বিএনপি নেতার

পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল করিম খোকন তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে তিনি কেবল রাজনীতি ত্যাগ নয়, আত্মহত্যার পথ বেছে নেবেন।

ঘটনার সূত্রপাত হয় স্থানীয় এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগকারী হারুন অর রশীদ দাবি করেন, কাজী খোকন তার কাছে চাঁদা দাবি করেছেন এবং তা না পেয়ে তাকে মারধর করেছেন। তবে খোকনের দাবি, হারুন একজন চিহ্নিত মাদক কারবারি ও প্রতারক। এক যুবকের কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করায় তিনি হারুনকে শাসন করেছিলেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরও উল্লেখ করেন, দলের হাইকমান্ডের নির্দেশে তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণেই স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য তিনি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শুরু: দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা

চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে আত্মহত্যার চ্যালেঞ্জ বিএনপি নেতার

আপডেট সময় : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬