ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশের মালিক, তাদের কোনো দল নেই: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিক এবং তাদের কোনো দল নেই; তারা সমগ্র দেশের জন্য লড়াই করেছেন। শনিবার নগর ভবনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকার প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মো. আবদুস সালাম আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবিদার হওয়া সত্ত্বেও তারা সর্বদা জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ঘোষণা দেন যে, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার দায়িত্ব নেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন এবং সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

মুক্তিযোদ্ধারা দেশের মালিক, তাদের কোনো দল নেই: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬