ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরান থেকে দ্রুত সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান থেকে তাদের সামরিক অভিযান দ্রুত শেষ করে দেশটি সেখান থেকে সরে আসার পরিকল্পনা করছে। কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। তবে ইরান সরকারকে দীর্ঘমেয়াদে অকার্যকর করে দেওয়ার জন্য আরও কিছু সময় অভিযান চালানো হবে।

ভ্যান্স আরও বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর আবার এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।’ তিনি স্বীকার করেন যে এই সংঘাতের কারণে জ্বালানির দাম কিছুটা বাড়লেও তা সাময়িক বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে অবস্থান করতে আগ্রহী নয় এবং কাজ শেষ হলেই দ্রুত সরে আসবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

ইরান থেকে দ্রুত সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

আপডেট সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬