ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মহান স্বাধীনতা দিবসে বিমান বাহিনীতে ৯ জনের অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে নয়জন কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাহিনীর ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদে উন্নীত করা হয়।

সংশ্লিষ্ট বিমান ঘাঁটির এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন কর্মকর্তাদের অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে সম্মানিত করেন। এই পদোন্নতি বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

মহান স্বাধীনতা দিবসে বিমান বাহিনীতে ৯ জনের অনারারি কমিশন প্রদান

আপডেট সময় : ১০:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬