ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হোমটাউন ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের জয়, রিপাবলিকানদের উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনসভার উপনির্বাচনে একটি আসনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়লাভ রিপাবলিকান শিবিরে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের শক্তিশালী প্রভাবাধীন এই রাজ্যে, তিনটি শূন্য পদের মধ্যে দুটিতেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ডাকযোগে ভোট দিয়েছেন।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এমিলি গ্রেগরি। এই কাউন্টিটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার-এ-লাগো’ অবস্থিত এবং এটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত। এছাড়াও, ফ্লোরিডার টাম্পায় স্টেইট সিনেট ডিস্ট্রিক্ট ১৪ আসনে রিপাবলিকান প্রতিনিধি জোসি টোমকোকে স্বল্প ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ব্রায়ান নাথান। তবে, টোমকোর ছেড়ে দেওয়া হাউস ডিস্ট্রিক্ট ৫১ আসনে জয়ী হয়েছেন হিলারি হলি, যিনি একজন রিপাবলিকান।

ডেমোক্র্যাটদের ভাষ্যমতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রভাবাধীন আসনগুলোতে তাদের জয় জনগণের ট্রাম্প ও তার দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। ডেমোক্র্যাটিক আইনসভা নির্বাচনী কমিটির প্রেসিডেন্ট হিথার উইলিয়ামস বলেছেন, ‘মার-এ-লাগোর এলাকাই যদি সঙ্কটাপন্ন হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল কী হতে পারে, তা ভেবে দেখুন!’ বিশ্লেষকরাও ফ্লোরিডার আইনসভায় ডেমোক্র্যাটদের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, যদিও আইনসভার বেশিরভাগ আসন এখনও রিপাবলিকানদের দখলেই রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

ট্রাম্পের হোমটাউন ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের জয়, রিপাবলিকানদের উদ্বেগ

আপডেট সময় : ১০:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬