ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং ভারত মহাসাগরের ব্রিটিশ শাসনাধীন চাগোস দ্বীপপুঞ্জের অংশ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত একটি যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালানোর জন্য ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি তার হাতে থাকা একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে অবস্থিত বিভিন্ন তেল কূপের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, এই সংগৃহীত গোয়েন্দা তথ্য ইরানকে হস্তান্তর করা হয়েছে, যা তাদের হামলায় সহায়তা করার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এই যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট যেন ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করার জন্য তিনি কাজ করছেন। বিবিসির একটি প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে আপাতত পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।
রিপোর্টারের নাম 
























