ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে গঠনমূলক ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আগ্রহী। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এক টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। এই আলোচনায় যুদ্ধ বন্ধে তুরস্কের প্রচেষ্টার জন্য আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আরাগচি।

এর আগে পাকিস্তান জানিয়েছিল যে, যুদ্ধের তীব্রতা কমাতে ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তুরস্কের পাশাপাশি সৌদি আরব এবং মিশরও অংশগ্রহণ করবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ককে অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হচ্ছে। এর কারণ হলো, একদিকে প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে তাদের দীর্ঘ সীমান্ত এবং অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুরস্কের অবস্থান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৯ হাজার প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক: ইরান

আপডেট সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬