পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরান কোনো সুবিধা পাচ্ছে না এমন অভিযোগ তুলে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন যে, এনপিটি ইরানকে হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এই চুক্তি পারমাণবিক শক্তিধর দেশগুলোর হামলা থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারেনি, বরং আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক দলিল ও চুক্তিগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এসব কারণে এনপিটিতে ইরানের সদস্যপদ বজায় রাখার কোনো মানে নেই বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 
























