ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এনরুট ইন্টারন্যাশনাল ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে। এই অংশীদারিত্বের ফলে এনরুট ইন্টারন্যাশনালের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মীরা মেটলাইফের বীমা সুরক্ষা প্রকল্পের আওতায় আসবেন।

গত ১৮ বছর ধরে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড দেশের জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে মানবসম্পদ ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কৌশলগত মানবসম্পদ বিষয়ক অত্যাধুনিক সেবা প্রদান করে আসছে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি সেবা, উন্নত ড্যাশবোর্ড সুবিধা, হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ক্যাশলেস সুবিধা এবং শক্তিশালী আর্থিক ভিত্তির কারণে মেটলাইফ গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও নির্বিঘ্নে পরিশোধ করতে সক্ষম। এই সকল কারণে এনরুট ইন্টারন্যাশনাল তাদের কর্মীদের জন্য মেটলাইফকেই বীমা সুরক্ষা প্রদানকারী হিসেবে বেছে নিয়েছে।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লক্ষাধিক কর্মী ও তাদের নির্ভরশীল সদস্যদের বীমা সুরক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

রাজধানীতে এনরুট ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহজাদ হোসেন জিশান এবং মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

এনরুট ইন্টারন্যাশনাল ও মেটলাইফ বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬