ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ময়মনসিংহে অবৈধ মজুতকৃত ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোল পাম্পের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে পাম্পটিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সময়ে এলাকায় জ্বালানি তেলের অস্বাভাবিক সংকট দেখা দিলেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহে অবৈধ মজুতকৃত ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬