ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ধর্মমন্ত্রী সৌদি আরবে: ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় অংশগ্রহণ

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি আরব সফর করছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।

শনিবার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে তিনি এই সফরে গেছেন। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।

ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক ওমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এই সভার আয়োজন করেছে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে।

এই সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে একটি পৃথক বৈঠকে মিলিত হবেন। তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন। এছাড়াও, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। তিনি আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

ধর্মমন্ত্রী সৌদি আরবে: ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬