ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে বৈঠকের আশা করছে যুক্তরাষ্ট্র, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসতে আশাবাদী। তিনি আরও জানান, ওয়াশিংটন চলতি সপ্তাহের শুরুতে প্রস্তাবিত ১৫-দফা চুক্তির বিষয়ে ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত কয়েক ঘণ্টায় ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ মাসে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইসরাইল জানিয়েছে যে তারা মধ্য ইরানের আরাক ভারী পানি প্ল্যান্টে সফলভাবে আঘাত হেনেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা ও আকাশপথে আসা হুমকি প্রতিহত করার খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

ইরানের সঙ্গে বৈঠকের আশা করছে যুক্তরাষ্ট্র, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা

আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬