ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস: আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার সন্ধ্যার পর থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে এবং আগামী তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, যা দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, ১ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে আগামী তিন দিন দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আজকের দুপুর ১২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ও রংপুরে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতেও ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস: আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

আপডেট সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬