ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক প্রকাশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্ত্রী আরও বলেন, তাঁর মতো একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল মানুষের প্রয়াণে জাতি এক অমূল্য সম্পদ হারালো। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬