ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

১৯ জেলায় প্রবল ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৯টি জেলায় আগামীকাল রাত পর্যন্ত ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে, লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

১৯ জেলায় প্রবল ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬