ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরান-সংঘাতের আবহে কাতার ও ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই উপসাগরীয় দেশ কাতার ইউরোপীয় দেশ ইউক্রেনের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ সহযোগিতা করবে।

বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোহা সফরে রয়েছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন, যেখানে দেশটির সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির বাকি বিষয়গুলো চূড়ান্ত করার কথা জানান। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই চুক্তি দুই দেশের সামরিক সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের মাসে ওমরাহ পালনের বিধান ও বিশেষ গুরুত্ব

ইরান-সংঘাতের আবহে কাতার ও ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬