ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

চিফ হুইপ আরও জানান, সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আশা করা হচ্ছে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি জানান। বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা এবং তা রোধে গৃহীত পদক্ষেপ নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬