ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন: ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়ালো, রাশিয়া রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থিরতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে এই মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

বাজারের তথ্য অনুযায়ী, এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারস মূল্য ৫.৭ শতাংশ বেড়ে ১১৪.২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬.১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গত ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

এদিকে, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভা থেকে এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা তেলের দামের ওঠানামায় প্রভাব ফেলছে। নোভাক আরও উল্লেখ করেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা অনেক বেশি হলেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাই বর্তমানে তাদের প্রধান লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন: ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়ালো, রাশিয়া রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থিরতা

আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬