ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আঞ্চলিক সহযোগিতা ও উত্তেজনা কমাতে পাকিস্তানে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী রোববার ইসলামাবাদে আসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি অংশ নেবেন।

এই সফরের মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চার দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি সফররত প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সমন্বিত অবস্থান গড়ে তোলা এবং পারস্পরিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আঞ্চলিক সহযোগিতা ও উত্তেজনা কমাতে পাকিস্তানে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬