ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আমিরাতে ব্যাপক হামলা, ২০ ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন প্রতিহতের দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলায় ইরান ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আমিরাত দাবি করেছে, এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

শনিবারের এই হামলাসহ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় এই দেশটিতে মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এসব হামলায় এখন পর্যন্ত মোট আটজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের নাগরিকসহ দুইজন সামরিক সদস্য এবং সশস্ত্র বাহিনীর চুক্তিভিত্তিক একজন মরক্কোর নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৭৮ জন আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৯ হাজার প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমিরাতে ব্যাপক হামলা, ২০ ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন প্রতিহতের দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬