ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে কার্যক্রম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত সংকট মোকাবিলা এবং দেশজুড়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারি ডিপো থেকে জ্বালানি পণ্য বিতরণের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এই সময়সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা মোতাবেক বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম সচল রাখা হয়েছে।

দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার এবং পাম্পগুলোতে সঠিক ও সময়মতো জ্বালানি পণ্য পৌঁছানো নিশ্চিত করতেই বিপিসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে পণ্য সরবরাহের জন্য নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ডিলাররা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারতেন। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকসেবা ও সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে কার্যক্রম

আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬