ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যু: পরিচালকের চরম অবহেলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, হুঁশিয়ারি ফাঁসির কাষ্ঠে চড়ানোর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ১১ দিনে ৩৩ জন শিশুর অকাল মৃত্যুতে তিনি হাসপাতালের পরিচালককে দায়ী করে বলেছেন, ভেন্টিলেটর সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়নি। এই অবহেলার জন্য পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে শনিবার স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, যখন তিনি ফোন করে বিষয়টি জানতে চান, তখন পরিচালক গণমাধ্যমকে ‘বাড়াবাড়ি’ করার অভিযোগ করেন। কিন্তু পরে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, গণমাধ্যমের তথ্যই সত্য ছিল এবং পরিচালক তা অস্বীকার করতে পারেননি।

সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করেছেন। দুই-একজন ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে, যা সরকারি টাকায় নয়, বেসরকারি উদ্যোগে হচ্ছে। আরও দুটি ভেন্টিলেটর দ্রুত জোগাড় করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার (মেডিকেল এথিকস) গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে। তাই তাদের আচরণ, কথা ও সেবায় আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি অস্ত্রোপচারের পর রোগীর পেটে সুতা রেখে দেওয়ার মতো ঘটনার সমালোচনা করে বলেন, চিকিৎসকেরা অতিরিক্ত ক্লান্ত বা ব্যস্ত থাকলে কাজে মনোযোগ হারাতে পারেন, যা তাদের খেয়াল রাখতে হবে।

এসময় চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ নিয়েও মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করে তিনি ঢাকা নর্থের একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের উদাহরণ দেন, যিনি রোগীদের রোগের কথা না শুনে নিজের ইচ্ছামতো গল্প করতেন বা গান গাইতেন। মন্ত্রী এটিকে মেডিকেল এথিকসের সম্পূর্ণ পরিপন্থী কাজ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ২০১৮ সালের নির্বাচনের আগে পুলিশের হামলায় নিজের চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যু: পরিচালকের চরম অবহেলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, হুঁশিয়ারি ফাঁসির কাষ্ঠে চড়ানোর

আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬