ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনা শুরু করা ‘জটিল হবে’ বলে মন্তব্য করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ফোনালাপের পর বেইজিং এই অবস্থান জানায়।
মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসহাক দার ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আলোচনার সারসংক্ষেপে জানিয়েছে, ইরান যুদ্ধের পরিস্থিতিতে শান্তি আলোচনা শুরু করা ‘কোনো সহজ কাজ নয়’ তবে এটি হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচলের জন্য সহায়ক হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই পক্ষই ‘বেসামরিক লক্ষ্যবস্তু ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে যুদ্ধবিরতি, শত্রুতা নিরসন ও শান্তি আলোচনা পুনরায় শুরু করার চেষ্টায় একমত হয়েছে।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাপকালে ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এই জটিল পরিস্থিতিতে শান্তি স্থাপনের যেকোনো উদ্যোগকে চীন স্বাগত জানালেও এর পথ যে মসৃণ নয়, সে বিষয়ে বেইজিং তার নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 

























