ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঈদ ফেরত যাত্রীদের ভিড়ে যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: একদিনে ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে যমুনা সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। আজ শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এই যানবাহনগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে উভয় পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষ সার্বক্ষণিক টোল বুথগুলো চালু রাখার চেষ্টা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

ঈদ ফেরত যাত্রীদের ভিড়ে যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: একদিনে ৩ কোটি ৪১ লাখ টাকা

আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬